নাটোরে ছাত্র সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নাটোরে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) বিকেলে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবি আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ক্বওমী মাদ্রাসা সম্পাদক উবাইদুল্লাহ মাহামুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, নাটোর জেলা শাখার সভাপতি মোহম্মদ আলী সিদ্দিকী, সহ সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক রাকিব বিন আনোয়ার, উপদেষ্টা আমেল খান চৌধুরি, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ভারত তিস্তা ব্যারেজ ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশের অনেক জেলাতে বন্যার দেখা দিয়েছে। তারা গেট খুলার আগে একটি বারের জন্য বাংলাদেশকে জানায়নি। এতে করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। চরম দুর্ভোগে পড়েছে সাধারন জনগন। গত জুলাই মাসে স্বৈরাচারি সরকার আন্দোলন রত যতো ছাত্রকে হত্যা করেছে তার সঠিক বিচারের দাবি জানানো হয় সমাবেশে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.