পত্নীতলায় জেমি হ/ত্যা/র বিচারের দাবিতে মানববন্ধন
নওগাঁর পত্নীতলায় জিহান আক্তার জেমি (২৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে জেমির বাবা ফিরোজ বলেন, পারিবারিক ভাবে তার বড় মেয়ে জেমির সাথে বিবাহ দেন মোরছালিনের। বিয়ের কয়েকমাস পর যৌতুক বাবদ ২লাখ টাকা দাবি করে জেমির স্বামী। মেয়ের সুখের জন্য ২লাখ টাকা দিলে তার কিছুদিন পর আবার ১লাখ টাকা দাবি করলে দিতে ব্যর্থ হয় তার বাবা। মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে গত ৬জুলাই মেয়ে জেমি মারা যায় বলে অভিযোগ করেন তার বাবা।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, আসামীকে আটক করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.