বন্যার্তদের জন্য ১দিনের বেতন দিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীগণ বন্যায় ক্ষতি গ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ১দিনের বেতনের সমপরিমান ৮,৫৩,২০৬ (আট লাখ তেপান্ন হাজার দুইশত ছয়) টাকা প্রদান করেছেন। রবিবার (২৫ আগস্ট) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হল রুমে এক দিনের বেতন সমপরিমান অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যান তহবিলে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব), অতিঃ প্রধান প্রকৌশলী (চঃদাঃ) জনাব ড. মোঃ আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, সচিব মো যোবায়ের হোসেন বিএমডিএ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব নুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.