নাটোরের বর্ষিয়ান রাজনীতিবীদ সাজদেুর রহমান খান মারা গেছেন
নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ প্রবীন আইনজীবী বীর মুক্তেিযাদ্ধা সাজেদুর রহমান খানঁ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দির্ঘদিন ধরে কিডনী সহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সকল রাজনৈকিত দল, বিশিষ্টজন ও পেশাজীবি সংগঠন তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন সহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার বাদ আছর কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার গ্রামের বাড়ি গোবিন্দপুরে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.