বাগাতিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
নাটোরের বাগাতিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা সহ সম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন শহীদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজন মালঞ্চি বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো নেকবর হোসেন,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মো হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মাহামুদ, মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোহেল রানা সদস্য সচিব শাহারিয়ার মাহামুদ স্বাধীন ছাত্রনেতা তারেকুজ্জামান সম্রাট, তারিক আজিজ, পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম আহবায়ক মোরশেদ রহমান, মাহফুজ হাসান অয়ন, সদস্য মুন্না আজিজসহ অনেকেই।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব সাংবাদিক কামরুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.