স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ
নাটোরে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার ১২ আগস্ট রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম , স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বহু ছাত্র জনতার রক্তক্ষয় ও ত্যাগের বিনিময়ে দ্বিতীয় বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোন ষড়যন্ত্র চক্রান্ত করেন সে যতবড় উপদেষ্টা হোক না কেন তাকে সেই পদ থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেলা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.