রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
সারাদেশে চলমান আদিবাসীদের উপর হামলা, অগ্নিসংযোগ, সম্পদ লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেষ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার সান্দোয়ার, রাজকুমার শাও।
মানববন্ধন বক্তারা বলেন, দেশের সকল রাজনৈতিক দল তাদের ব্যবহার করে। তবে, আমাদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাঁড়ায় না। গ্রামাঞ্চলে লোকচক্ষুর আড়ালে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বাসাবাড়িতে হামলা চলছে। পুকুরের মাছে লুট হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা এমন স্বাধীনতা চায়নি। আমরা ভারতে যাবো না আমরা এ দেশের নাগরিক এ দেশেই নিরাপদে থাকতে চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় আদিবাসী সম্প্রদায়ের অনুগামীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.