রাজশাহীতে বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা
রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযানের পর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি এবার নগরীর বিভিন্ন বাজার মনিটরিং কাজ করছেন শিক্ষার্থীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে নগরীর সাহেব বাজারসহ বিভিন্ন এলকায় কাঁচাবাজার এবং অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা।
শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন তারা। এ সময় শিক্ষার্থীরা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাট পর্যবেক্ষণ করা হয়। শিক্ষার্থীরা বলেন, যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কের যানজন এড়াতে এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.