নাটোরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত
সাম্প্রতিক সারা দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় নাটোরের মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সন্ধ্যায় নাটোর জেলার সকল মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রীমণ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে এই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলির সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার এর সঞ্চালনায় প্রার্থনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। এছাড়াও নাটোর শহরের সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের সুস্থ্যতা কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। প্রার্থনার পূর্বে জামায়াত বিএনপির তাণ্ডবের তীব্র নিন্দা ও অবিলম্বে এর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সভার বক্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.