বাগাতিপাড়ায় এমপি কালাম'র জন্মদিন পালন
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ'র ৬৯তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলা দলিল লেখক সমিতির সভাকক্ষে তার জন্মদিন পালন করা হয়।
[caption id="attachment_22335" align="aligncenter" width="300"]
collected[/caption]
বাগাতিপাড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদফক আনিচুর রহমানের সঞ্চালনায়, অন্যানের মধ্যে সমিতির উপদেষ্ঠা স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ সাদেকুর রহমান, সহ সভাপতি শাহ আলম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক স্থানীয় যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ মোঃ জিন্নাত আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক নান্নু, পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীবুল হাসান রাজীবসহ দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_22336" align="aligncenter" width="300"]
collected[/caption]
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাগাতিপাড়া পৌর এলাকার সোনাপাতিল জামে মসজিদের ঈমাম হাফেজ মওলানা মোঃ রমজান আলী। শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
[caption id="attachment_22337" align="aligncenter" width="300"]
collected[/caption]
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.