গুরুদাসপুরে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধ চা দোকানীর মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের একটি ভুট্টা ক্ষেত থেকে ফকির চাঁন নামে এক বৃদ্ধ চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার গোপীনাথপুরের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফকির চাঁন উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের পরিবারে সদস্যরা জানান, নাজিরপুর বাজারের চা দোকানী বৃদ্ধ ফকির চাঁন প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ীতে যান দুপুরের খাবার খেতে। খাওয়া শেষে তিনি পুনরায় দোকানের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। পরে তিনি দোকানে না গেলে তার ছেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এদিকে সন্ধ্যার পরও ফকির চাঁনের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন এবং বিষয়টি পুলিশকে জানান। কিন্তু রাতে আর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
সকালে নিহতের ছেলের বৌ শ্বশুরের খোঁজ করতে করতে ওই ভুট্টা ক্ষেতে গেলে সেখানে ফকির চাঁনের মরদেহটি দেখতে পায়। পরে আশেপাশের লোকজন সহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.