দিনাজপুরে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৩০
দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এই তিন প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে একের পর এক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে দিনাজপুর সরকারি কলেজে ১৫ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ জন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
কোটা সংস্কারের দাবিতে প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। একপর্যায়ে রাস্তায় বসে অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
কিছুক্ষণ পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পযর্ন্ত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.