রাবি ছা ত্র লী গে র এক বছরের হল কমিটি আড়াই বছর পর বিলুপ্ত ঘোষণা
সম্মেলনের মধ্য দিয়ে ২০২২ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদি এ কমিটি আড়াই বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে বিলুপ্ত ঘোষণা করল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার (১২ জুলাই) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ১১টি আবাসিক হল, অনুষদ ও বিভাগের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
হল সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, আমি ও আমার সভাপতি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারি না। ১৭টি আবাসিক হলের অধিকাংশ নেতাই পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে অতিদ্রুতই হল সম্মেলনের ব্যবস্থা করব।
হল কমিটি বিলুপ্ত প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হঠাৎ করে নয়, হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.