বাগাতিপাড়ায় সড়কের ধারে তালগাছের চারা রোপন
নাটোরের বাগাতিপাড়ায় সড়কের ধারে ৪০০ তালবীজ সারিবদ্ধভাবে রোপন করেছে স্থানীয় কৃষি বিভাগ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার ঘোরলাজ মহল্লার কাঁচা রাস্তার পাশ দিয়ে এই তালগাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
[caption id="attachment_22074" align="aligncenter" width="300"]
collected[/caption]
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় ‘ইয়ুথ টিম’ স্বেচ্ছাশ্রমে এই রোপন কার্যক্রমে সহায়তা করেন। তালগাছের চারা রোপনের সময় অন্যান্যদের মাধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, পিআইও মুনিমুল হক প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.