লালপুর উপজেলা প্রেসক্লাবকে "ঢাকা পোস্টের" সম্মাননা স্মারক প্রদান
এস ইসলাম, স্টাফ রিপোর্টার
নাটোরে করোনাকালিন সময়ে মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলো লালপুর উপজেলা প্রেসক্লাব।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) নাটোর প্রেসক্লাবে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা শেষে সম্মাননা প্রদান করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন এর হাতে সম্মাননা তুলে দেন নাটোরের জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা পিপিএম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবন, সাবেক সভাপতি জালাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলী মুকুল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তাপস কুমার প্রমুখ।
উক্ত সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক কামাল মৃধা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.