মান্দায় ৩'শ ভ্যানচালকদের মাঝে এমপি গামার রেইনকোট বিতরণ
নওগাঁর মান্দায় ৩০০ জন ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। শনিবার (৬ জুলাই) বিকেলে মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই রেইনকোট বিতরণ করা হয়। মান্দা উপজেলা শাখা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ মান্দা উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য খলিলুর রহমান বিশ্বাস ও আব্দুল লতিফ শেখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার মৈত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবুল কাসেম সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩০০ জন ভ্যানচালকের মাঝে একটি করে রেইনকোট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিতি স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.