বাঘায় পদ্মার চরে ছোবল দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে শ্রমিক
রাজশাহীর বাঘায় ছোবল দেওয়া রাসেল ভাইপার (সাপ) নিয়ে হাসপাতালে ছুটে গেলে শাকিল হোসেন (২০) নামের এক শ্রমিক। সোমবার (১ জুলাই) সকালে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। শাকিল হোসেন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।
জানা গেছে, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যায়। এ সময় জমিতে রোপন করা বাদাম উঠাতে শুরু করে। এ সময় রাসেল ভাইপার তার হাতে ছোবল দেয়। এতে সে ভীতু না হয়ে ওই রাসেল ভাইপার (সাপ) ধরে বস্তায় বন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল সাড়ে ৫ টার দিকে খবর নিয়ে জানা গেছে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আকবর হোসেন।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডি এম বাবুল মনোয়ার বলেন, ছোবল দেওয়া রাসেল ভাইপারের (সাপ) ধরে নিয়ে এক বাদাম উঠানো শ্রমিক হাসপাতালে গেছেন এবং বর্তমানে সে ভাল আছেন শুনেছি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.