নাটোরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল
নাটোরে যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারর্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা যুব দলের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুবদলের সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসম বক্তারা বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তবুও এই ফ্যাসিস সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাচ্ছে না। এতে করে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারচ্ছেন না। তাই সরকারের কাছে আকুল আবেদন তাকে যেন দ্রত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে এই ফ্যাসিস সরকারকে বাধ্য করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.