গুরুদাসপুরে দুলাভাইয়ের মারপিটে শ্যালক নিহত!
নাটোর অফিসঃ
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে সাবমার্সিবল পাম্প স্থাপন করা কে কেন্দ্র করে দুলাভাইয়ের মারপিটে শ্যালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার বৃপাথুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্যালক ওই গ্রামের নবীর উদ্দিনের ছেলে জামাত আলী। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদু ও শ্যালক জামাত আলী একই বাড়িতে বসবাস করতো। বুধবার সকালে বাড়িতে একটি সাবমার্সিবল পানির পাম্প স্থাপনকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে লছিমুদ্দিন তার শ্যালক জামাত কে মারপিট করে। পরে পরিবারের লোকজন জামাতকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জর (ওসি) উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় নিহতের দুলাভাই লছিমুদ্দিনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.