ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে এক কিশোর গ্রেপ্তার!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে ফাহিম (১৩) নামের এক কিশোর কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত কিশোর ফাহিম একি ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।
থানা পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল। ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক এলাকার গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ীতে গিয়ে তার দাদীকে বিষয়টি বলার পর তার দাদী থানায় খবর দেয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ও এসআই তনু নন্দন রুমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ সহ আলামত সংগ্রহ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাহিম সটকে পড়ে। পরে পুলিশ কৌশলে ফাহিমের বাবার সহযোগীতায় ফাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদী বাদী হয়ে থানায় ধর্ষণের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ফাহিমকে গ্রেপ্তার, আলামত উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে। ওসি আরও বলেন অপরাধী কে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.