বড়াইগ্রামে ঘাসের জমি থেকে বোরকা পড়া নারীর লাশ উদ্ধার!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে নিপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয়ের ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৬ মে সন্ধার দিকে বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর বেড়পাড়া এলাকার একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় সনাক্ত ও হত্যা কান্ডের তথ্য উদঘাটনে তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিডিআই) রাজশাহী ইউনিট ও বড়াইগ্রাম থানা পুলিশ।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, বেড়পাড়া এলাকার কৃষক রাজু মিয়া তার ঘাসের জমিতে ঘাস কাঁটতে গিয়ে দূর্গন্ধ পায়। জমির ভিতরে গিয়ে নারীর মরদেহ পরে থাকতে দেখে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুুলিশে খবর দেন। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ও বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরল মরমু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, যেহেতু লাশের পচন ধরে দূর্গন্ধ বের হয়েছে এবং পোকা মাকড় তার মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ কুড়ে খেয়েছে। তাই ধারনা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এই নারীর মৃত্যু হয়েছে। তবে হত্যা করা হয়েছে কিনা বা অন্যকোন কারণে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই নারীর মৃত্যুর আসল কারণ জানানো যাবে বলে বলেন এই অফিসার।
এবিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফ আল রাজীব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় সনাক্ত ও তথ্য উদঘাটনের কাজ করছে সিআইডি ও থানা পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.