রাণীশংকৈলে নিখোঁজের ৫ দিন পর ভূট্টাক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামপুর ব্রিজের পশ্চিম পাশের্বর ভুট্রা ক্ষেত থেকে বৃহস্পতিবার (২মে) মানসিক প্রতিবন্ধির এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার জওগাঁও গ্রামের আমিরুল ইসলাম (৫৭) ধামালু ভুট্রা ক্ষেতে পানি (সেচ) দিতে গেলে ক্ষেতের ভিতরে লাশ দেখতে পায়। এসময় ধামালুর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ভুট্রা ক্ষেতে অজ্ঞাত নামা লাশ দেখে পুলিশে খবর দেয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ৫দিন ধরে উপজেলার চেংমারি গোচিয়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মানসিক প্রতিবন্ধী তৈমুল হক (৫৫) বাড়ি থেকে হারিয়ে যায়। হারানোর ৫ দিন পর বৃহস্পতিবার মুখে কালো রং মাখানো অর্ধ গলিত তৈমুলের লাশ ভুট্রা ক্ষেতে পাওয়া যায়। তবে পরিবারে লোকজনের দাবী তৈমুল কে হত্যা করা হয়নি। সে মানসিক প্রতিবন্ধি ছিল।
নিহতের ভাই নজরুল ইসলাম আরো বলেন, পরিবারের কারো সাথে আমার ভাইয়ের কোন ঝগড়াঝাটি কখনো হয়নি, তবে স্বামী স্ত্রী হলেও হতে পারে এ ব্যাপারে আমি জানিনা। যেহেতু লাশের পাশের্ব একটি কীটনাশকের বোতল ও টুপি সাথে ১২০/- টাকা পাওয়া গেছে সেহেতু আমরা সন্দেহ করছি তিনি এখানে এসে বিষ খেয়ে নিজেই মারা গেছে।
এ এস পি সার্কেল রেজাউল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে, লাশ মর্গে পাঠানো হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে সি আই ডি ও ডি বি পুলিশের একটি চৌকস দল এলেই লাশের মোটিভ আরো কিছুটা পরিস্কার হবে। যেহেতু অর্ধগলিত লাশ তা ময়না তদন্ত শেষে পরিবারের মাঝে হস্থান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.