নাটোর ডিসি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় আহত অনুপ'র মৃত্যু!
নাটোর প্রকিনিধিঃ
নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট ভবনের সামনে সড়ক সংস্কার কাজের বুলডোজারের সাথে সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী অনুপ পাইন (৩২) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে এই দুর্র্ঘটনাটি ঘটে। আহত অনুপ পাইনকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার ২৭ এপ্রিল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত অনুপ পাইন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত অপুর্ব পাইনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে অনুপ পাইন মোটরসাইকেলে করে শহর থেকে বাড়িতে ফেরার পথে ডিসি অফিসের সামনে সড়ক সংস্কার কাজের বুলডোজারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অনুপকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
শনিবার দুপুর ২টার দিকে নাটোরের হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে নিহত অনুপ পাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পান্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.