সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো বোনের মৃত্যু!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনেরই মৃত্যু হয়েছে। শনিবার ১৩ এপ্রিল বেলা ১১ টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের ৭ বছরের মেয়ে ফারিয়া আক্তার এবং আসা নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের একই বয়সী মেয়ে ফাতেমা।
লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভ জানান, এলাকাবাসীর দেয়া খবরে তিনি জানতে পারেন, বেলা ১১ টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে ফারুক হোসেনের মেয়ে ফারিয়া এবং রায়হান হোসেনের মেয়ে ফাতেমা সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে প্রতিবেশী সহ বাড়ির লোকজন পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উল্লেখ্য ফাতেমা তার নানা ফরিদের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসে। তাদের দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.