নালিতাবাড়ী হাসপাতালে অপারেশনের চিকিৎসা যন্ত্রপাতি দিলো উপজেলা পরিষদ!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
৫০ শয্যা বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের চিকিৎসা যন্ত্রপাতি দিয়েছে নালিতাবাড়ী উপজেলা পরিষদ। এতে করে নালিতাবাড়ী হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা যাবে। বুধবার ৩ এপ্রিল দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. তৌফিকুল ইসলামের কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, উপজেলা প্রকৌশলী মো: রকিবুল আলম রাকিব, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ।জানা যায়,জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ লক্ষ ১৭ হাজার ৩১৯ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব মেডিকেল সঞ্জামাদি সরবরাহ করে নালিতাবাড়ী উপজেলা পরিষদ।
উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু জানান, এসব চিকিৎসা যন্ত্রপাতি যোগ হওয়াতে আমাদের উপজেলা হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা সম্ভব হবে। এখন থেকে আমাদের মা-বোনদের আর কস্ট করে জেলা সদরে যেতে হবেনা। এতে করে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে ও মায়েদের মৃত্যু ঝুঁকি কমবে।এছাড়াও এর আগে রোগী ও তার স্বজনদের কথা চিন্তা করে নিরাপদ পানি এবং হাসপাতালের অভ্যন্তরে উন্নত টয়লেট ও বাথরুম সুবিধাসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা বিশ্রামাগার স্থাপন করে দেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.