রানীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবার পেল ঢেউটিন!
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ১৯ টি পরিবারের মাঝে ঢেউটিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮মার্চ) সরকারের ত্রাণ তহবিল থেকে ওই ১৯টি পরিবারকে ঢেউটিন দেয়া হয়। জানা যায়, গত ১২মার্চ সন্ধ্যায় উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ১৯ টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। এতে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে তার প্রেক্ষিতে সরকারের ত্রাণ তহবিল থেকে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন প্রদান করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,সহকারি কর্মকর্তা শাহনেওয়াজ ও উপকারভোগীরা। এছাড়াও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.