ঝিনাইগাতীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
মাসিক আইন শৃংখলা কমিটির সভা উপজেলার বিভিন্ন সমস্যা ও তার করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যানদের পক্ষে শফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, সাংবাদিক হারুন অর রসিদ দুদু, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
উক্ত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় মুক্তিযোদ্ধা, বিজিবি, বনবিভাগ,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিগত মাসের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অনুকূলে থাকায় বিভিন্ন দপ্তরের প্রতি সন্তোষ প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.