রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানায় ৪ জন, রাজপাড়া থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ১ জন, মতিহার থানায় ২ জন, কাটাখালী থানায় ৩ জন, বেলপুকুর থানায় ২ জন, শাহমখদুম থানায় ১ জন, এয়ারপোর্ট থানায় ১ জন, পবা থানায় ২ জন, কাশিয়াডাঙ্গা থানায় ২ জন, কর্ণহার থানায় ১ জন, দামকুড়া থানায় ১ জন ও ডিবি পুুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬১৫ গ্রাম গাঁজা, ৪৯ গ্রাম হেরোইন, ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল এ্যালকোহল উদ্ধার হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.