দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক রানাকে জামিন দিয়েছেন আদালত!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা বহুল আলোচিত সংবাদদাতা শফিউজ্জামান রানাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার এ জামিনের আদেশ দেন।
এর আগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভ কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশজুড়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ শেরপুর জেলার ঝিনাইগাতীর কর্মরত সাংবাদিকদের পক্ষথেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রানার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেন সাংবাদিকরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.