রাজশাহীতে আদালতের নির্দেশ অমান্য করে দোকাঘর দখলের চেষ্টা
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে আদালতের নির্দেশ অমান্য করে দোকাঘর দখলের চেষ্টা ও মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে নগরীর নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ছেলে মোঃ জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আহতরা হচ্ছেন, রহিমা খাতুন (৬২) ও মেয়ে রুমা খাতুন (৪০)।
মামলার বাদি জামাল হোসেন বলেন, নিউমার্কেট এলাকায় জিসান মোবাইলের পাশের এজমালিকীয় সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে শরিকদের মধ্যে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা চলমান অবস্থায় অংশীদার আলমগীর হোসেন (৫০) ও তার দুই ছেলে মোঃ রায়হানুল ইসলাম ইমন (৩২) এবং তৌহিদুল ইসলাম হৃদয় (২৬) দোকানটি গোপনে রুবেল নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেন।
সোমবার আলমগীর হোসেন ও তার দুই ছেলে লোকজন নিয়ে দোকানের তালা ভেঙে দখলের চেষ্টা করেন। রহিমা খাতুন, কামাল হোসেন ও বোন রুমা খাতুন বাধা দিলে প্রতিক্ষের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে তাদের জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। মীমাংসা না করলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.