মোহনপুরে দুই প্রতারক নারী গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে দুই নারী প্রতারককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দেড় টার সময় মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামে এমন ঘটনা ঘটছে। নাজমা বেগম নামের এক ভুক্তভোগী বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার পর আদালতের মাধ্যমে প্রতারক চক্রয়ের দুই নারী বকুল বিবি ও রেনু বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভু্ক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রের দুই নারী প্রতার উপজেলার ধামিন পাকুড়িয়া গ্রামে আব্দুস সামাদের স্ত্রী বকুল বিবি তার সহযোগী রেনু বেগম সরকারি ভাবে গরু, ছাগল, টিন ও নগদ টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের ৫০০ থেকে ১০০০ টাকা দাবি করে। নাজমা বিবির কাছে এত টাকা নেই বললে তারা কৌশলে নাজমার কাছ থেকে ৩২০ টাকা হাতিয়ে নিয়ে পাশের বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছে এসে একই কায়দায় বিভিন্ন সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করতে থাকে। ওই সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে মোহনপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে ওই দুই নারী প্রতারককে আটকের পর থানায় নিয়ে আসে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষের সাথে করে টাকা নেওয়ার অভিযোগে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই নারী প্রতারককে শুক্রবার দুপুরে আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.