শামীম সরকার বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক কর্মকান্ড ব্যাহত হওয়ায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে শামীম সরকারকে। নাটোর জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত পত্রে শামীম সরকারকে বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগাতিপাড়া পৌর শাখার আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল গত বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের পর আওয়ামী লীগে যোগদান করেন। এরপর থেকে বাগাতিপাড়া পৌর বিএনপির সাংগঠনিক কর্মকান্ড ও আন্দোলন সংগ্রাম ব্যাহত হচ্ছিল। তাই দলকে সু-সংগঠিত ও আন্দোলন সংগ্রাম বেগবান করার লক্ষ্যে আহ্বায়ক কমিটিরধ ১ নং যুগ্ম আহ্বায়ক শামীম সরকারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে শামীম সরকার তাকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করে দাযিত্ব প্রদান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শামীম সরকার ইতিপূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, কেন্দ্রিয় নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশে শামীম সরকারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.