বড়াইগ্রামে মানবিক সেবা ফাউন্ডেশনের দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিববার (১০ ফেব্রুয়ারী) বেলা ১০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে ৩০০ জন হত দরিদ্র গরিব দুস্থ ও অসহায় পুরুষ ও মহিলাদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা দেওয়া হয়। এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই সেবা দেওয়া হয়।
বিনামূল্য চক্ষু সেবা ও চশমা বিতরনের শুভ উদ্বোধন করেন মানবিক সেবা ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন। এসময় তিনি বলেন মানবিক সেবা ফাউন্ডেশন প্রতি বছর অসহায় গরিব দুস্থদের এমন সেবা দিয়ে থাকেন। শুধু চিকিৎসা সেবাই না টিসিবির পণ্য বিতরন। ঈদ করোনা বিভিন্ন মানবিক বিপর্যয়ের সময়ও গরিব মানুষের পাশে থাকে। আজ যে তিনশো মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা ও চশমা বিতরন করা হলো এতে করে অসহায় মানুষের উপকার হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.