ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া'র সভাপতিত্বে প্রস্তুতি সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি (তদন্ত) হাবিবুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নবী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ,মহিলা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।উক্ত সভায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কমিটি ও কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা,বিজিবি, ফায়ার সার্ভিস,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ইউপি চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.