হাজারো মানুষের শ্রদ্ধায় প্রবীণ সাংবাদিক মাহাতাব এর শেষ বিদায়!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপড়ার প্রবীণ সাংবাদিক এবং উপজেলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মাহাতাব উদ্দীন মারা গেছেন। রবিবার (২৮ জানুয়ারী) ভোর ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে হৃদ রোগে আক্রান্ত হলে শনিবার সন্ধ্যার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। পরে সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার ভোর ৬টার দিকে তিনি মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় উত্তরবঙ্গ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
[caption id="attachment_18857" align="aligncenter" width="300"]
প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দিনের জানাজায় হাজারো মানুষ[/caption]
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে হঠাৎ অসুস্থ্য হলে দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রবিবার দুপুর ২ টায় হাজারো মানুষের শ্রদ্ধায় ও উপস্থিতে বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পেড়াবাড়িয়া, লক্ষ্মণহাটী ও সোনাপাতিল মহল্লার যৌথ কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.