নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
"উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। শনিবার দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে কালেক্টরেট চত্বরে একটি মানববন্ধন পালন করা হয়।
জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচালরাল অফিসার জাকির হোসেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.