সারা দেশের ন্যায় শাহজাদপুরে জয়িতাদের সংবর্ধনা!
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে "জয়িতা অন্বেষণ বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ ইলিয়াস আহমেদ, চাইল্ড রাইটস ফেসিলিটেটর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম।
এ সময় নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, নারীদের এগিয়ে যাওয়ার পিছনে রয়েছেন বেগম রোকেয়া। একজন নারী ও একজন পুরুষের সমান অধিকার। পুরুষেরা যে কাজ করতে পারবে, নারীরা কেন পারবে না এটাই ছিল বেগম রোকেয়ার লক্ষ্য।
ওনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আনোয়ারা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রওশনারা খাতুন, সফল জননী নারী মোছাঃ তাসলিমা খাতুন কোহিনুর, সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকায় মোছাঃ সালেহা খাতুন হাতে জয়িতা সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.