বাগাতিপাড়ায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা!
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় "জয়িতা অন্বেষেন বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ে আয়োজনে বড়াল সভাকক্ষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংবর্ধনা ও আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বাগাতিপাড়া উপজেলার দূনীর্তিবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল আগরওয়ালা, বাগাতিপাড়া উপজেলার দূনীর্তিবিরোধী প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, জনপ্রতিনিধি সহ আরো অনেকই।
উপজেলা পাঁচ ক্যাটাগোরিতে জয়িতা সম্মাননা পেযেছেন ৫ জন নারী, যারা জয়িতা সম্মাননা ভূশিত হলেন, তাদের হাতে সম্মাননা সুরুপ ক্রেস তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী আইভী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে শাপলা খাতুন, সফল জননী নারী সখিনা বেগম, নির্যাতনের বিবিশিখা চায়না খাতুন, সমাজ উন্নয়নে শিরিন আক্তার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.