নাটোরে গুলি ভর্তি রিভলবার ও মাদক সহ দুই যুবক আটক!
নাটোর প্রতিনিধিঃ
গুলি ভর্তি একটি রিভলবার ও মাদকসহ ২৫ বছর বয়সী রিয়াজুল ইসলাম অন্ত ও ১৮ বছর বয়সী প্রতিক কুমার সরকার নামে দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোর। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের পটুয়াপাড়া এলাকায় মৎস্য ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রিয়াজুল ইসলাম অন্ত শহরের পটুয়াপাড়া এলাকার সুলতান খানের ছেলে এবং প্রতিক কুমার সরকার দিঘাপতিয়া পশ্চিম হাগুরিয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপিরচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এ সময় সেখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে রিয়াজুল ইসলাম অন্তুর কোমড় থেকে একটি চাইনিজ কুড়াল, ৬ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যাবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নাটোর সদর থানায় মামলা দায়ের করে থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান মোহম্মদ লুৎফর রহমান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.