ঠাকুরগাঁওয়ে শোবার ঘরে আগুন, ৩ মাসের শিশুর মৃত্যু!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে একটি শোবার ঘর পুড়ে ছায় হয়ে গেছে। এসময় ঘরটির ভেতরে থাকা ৩ মাস বয়সী প্রণয় নামের একটি শিশু আগুনে পুরে মারার খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মণ্ডল পাড়া গ্রামে ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো সোমবার সকালে কাজের জন্য বাড়ির বাইরে যান। দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। এসময় ঘরের ভিতরে থাকা বৈদ্যুতিক শর্ট সার্কিটে দিপু চন্দ্র রায়ের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিন শিশু প্রণয়কে বাঁচাতে পারেনি কেউ। পরে ঘরটির ভেতর থেকে শিশু প্রণয়ের পুরে যাওয়া মৃত দেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.