শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শুত্রতার জেরে মারপিটের অভিযোগ!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার লয়খাঁ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে ওই গ্রামের জাফর আলীর বাড়িতে মৃত আব্দুর রশিদের ছেলে দুদু মিয়া, লেবু মিয়া, পিতা অজ্ঞাত, আমিনুল ইসলাম পিতা লেবু মিয়া ও আমেনা বেগম স্বামী দুদু মিয়া অতর্কিত অনাধিকার ভাবে বাড়িতে প্রবেশ করে মারপিট করে চলে যায়।
জানা গেছে ভিক্ষুক জাফর আলীর পরিবারকে উচ্ছেদের জন্যে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় গতকাল সন্ধ্যায় জাফর আলীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ দেশীয় অস্ত্র দা, লোহার রড, ও বাশেঁর লাঠি নিয়া বসত বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকী দিয়ে এলাপাতারি ভাবে মারপিট করে চলে যায়।
এ ব্যাপারে বিবাদী লেবু মিয়া জানায় আমরা মারপিট করি নাই। অভিযোগকারী ফুরফুরি বেগম জানায় আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্যে দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে।তার জের ধরেই আমার বাড়িতে তারা প্রবেশ করে আমার ছেলে সহ স্বামীকে মারপিট ও ভাংচুর করে তারা চলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.