রানীশংকৈলে ইএসডিও-প্রেমদীপ প্রকল্পের সংবেদনশীল সভা অনুষ্ঠিত!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পরিবেশের ক্ষতির ঝুঁকি কমানোর লক্ষ্যে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না`র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। উপজেলা ম্যানেজার খায়রুল আলম এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েলমার্ডী, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সহ প্রেমদীপ প্রকল্পের পিওওসি গোপালমুর্মু সুগা, শান্ত পাহান, মার্গারেট কিসকু আরতি পাহান, শ্যামলীদাস।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.