রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার! রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার হেরোইনসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (৬ নভেম্বর) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার কানরা এলাকার হায়াত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল রোববার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজারস্থ জনৈক মজিবর এর মুদির দোকানের সামনে দুর্গাপুর টু শিবপুর গামী পাকা রাস্তার ওপর ইজিবাইকে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি জাহিদুল ইসলামের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।
তার বিরুদ্ধে ডিএমপি এর তেজগাঁও থানার এফআইআর নং-১৮/৪৮৬, তারিখ- ১৩ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.