ক্যাথেটার চেঞ্জ করা নোংড়া কাজ, চেঞ্জ করতে টাকা চায় ওয়ার্ড বয়!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
ক্যাথেটার চেঞ্জ করা নোংড়া কাজ, চেঞ্জ করতে টাকা চায় ওয়ার্ড বয়। নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০ বছর বয়সী বৃদ্ধ রোগীর ক্যাথেটার চেঞ্জ করতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের ওয়ার্ড বয় ইদ্রিস আলী এর বিরুদ্ধে। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে ক্যাথেটার চেঞ্জ করতে বাগাতিপাড়া হাসপাতালে যান বাগাতিপাড়া পৌর এলাকার লক্ষ্মণহাটী মহল্লার হায়তুল্লাহ প্রাং এর ছেলে এলবাস আলী প্রাং (৮০)। এ সময় হাসপাতালের ওয়ার্ড বয় ইদ্রিস আলী ক্যাথেটার চেঞ্জ করা বা নতুন করে ক্যাথেটার পড়ানো নোংড়া কাজ উল্লেখ করে এলবাস আলীর কাছে টাকা দাবি করেন।
এলবাস আলী অভিযোগ করে বলেন, বাগাতিপাড়া হাসপাতালের ওয়ার্ড বয় ইদ্রিস আলী প্রায় একমাস পূর্বেও এই ক্যাথেটার চেঞ্জ করে দিতে টাকা চেয়েছিল। এ সময় তার কাছে টাকা না থাকায় সে বাড়িতে টাকা আনতে যাচ্ছিলেন ঠিক সেই মূহুর্তে স্থানীয় দুজন সাংবাদিক বিষয়টি জানতে পেয়ে সেখানকার কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার নিজেই তার ক্যাথেটার লাগিয়ে দেন। তিনি আক্ষেপ করে বলেন, এই হাসপাতালের কোন ডাক্তার কোন দিন তার কাছে চায়নি কিন্তু ওয়ার্ড বয় তাহলে কেন টাকা চায়? আজকের এমন পরিস্থিতে আর ক্যাথেটার লাগানো হয়নি এলবাসের যদিওবা ডাক্তাররা লাগিয়ে দিতে চেয়েছিলেন।
এ বিষয়ে ওয়ার্ড বয় ইদ্রিস আলী বলেন, আমি রোগীর কাছে ক্যাথেটার লাগাতে টাকা চাইনি। আমি শুধু বলেছি আমি একাই একজন ওয়ার্ড বয় এই হাসপাতালে। অনেক রোগীর চাপ সামলাতে হয় আমাকে। কেউ ১০টি টাকাও দেয়না আমার পকেটে। নিজের টাকায় চা খেতে হয় আমাকে।
বাগাতিপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডাক্তার আব্দুল রাজ্জাক বলেন, এই ঘটনার ব্যাপারে তিনি শুনেছেন। মঙ্গলবারে হাসপাতালে গিয়ে ওয়ার্ড বয় ইদ্রীসের কাছে শুনে এ বিষয়ে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করেবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.