মোহনপুরে অফিস উদ্বোধন ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আসাদ!
নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে অফিস উদ্বোধন ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আসাদ! রাজশাহীর মোহনপুর উপজেলা বাজারে দলীয় নেতাকর্মীদের অফিস উদ্বোধন এবং মোহনপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে মোহনপুর বাজারে প্রথম তিনি নেতাকর্মীদের অফিস উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে প্রতিটি মন্ডপে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক, সুলতান মাস্টার, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর মাস্টার ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, সুরঞ্জিত সরকার,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন সরকার, বেলাল হোসেন সরকার, বিন বিল্লাহ, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনি, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবা খাতুন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, নওহাটা পৌরাণীর নেতা বাবলু হোসেন নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আলী, ও সাধারণ সম্পাদক রুমেল হোসেনসহ মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.