মহাদেবপুরে ভুটভুটি পুকুরে পড়ে এক যাত্রী নিহত; চালক আহত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে ভুটভুটি পুকুরে পড়ে এক যাত্রী নিহত; চালক আহত! নওগাঁর মহাদেবপুরে একটি যাত্রীবাহী শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি পুকুরে পড়ে জিল্লুর রহমান (৫৫) নামে এক যাত্রী নিহত এবং ভুটভুটির চালক মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার মহাদেবপুর-সতিহাট পাকা সড়কের উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ও আহত ভুটভুটির চালক ওইগ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতান হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটিটি মহাদেবপুর থেকে সফাপুর যাবার পথে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম্পার ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে জিল্লুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত সুলতান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.