গোদাগাড়ীতে পানিবন্দী মানুষের পাশে ইউএনও আতিকুল!
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
গোদাগাড়ীতে পানিবন্দী মানুষের পাশে ইউএনও আতিকুল! রাজশাহীর গোদাগাড়ীতে টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এতে বিপাকে পড়েছেন শিশুসহ বয়স্করা। মঙ্গলবার দুপুর ২টায় প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার শ্রীমন্তপুরে ৫০টি পানিবন্দীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ তুলে দেন শুকনা খাবার পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম। গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম বলেন, পানিন্দী মানুষে পাশে থেকে কাজ করে যেতে চাই। এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এ জন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, পানিবন্দী থাকার খবর পাওয়া মাত্রই ঐ এলাকায় ছুটে গেছি, এবং ৫০টি পরিবারের মাঝে ১০কেজি চাল দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা রোধে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলায় এ পর্যন্ত ৮০টি পানিবন্দী পরিবারকে চাল দেয়া হয়েছে। প্রয়োজনীয় মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পানিবন্দী মানুষ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.