লালপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীসহ ২ জনের আত্মহত্যা!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীসহ ২ জনের আত্মহত্যা! নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ১ নারীসহ ২ জন আত্মহত্যা করেছে। নিহতরা হলো উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মোঃ আসিফ এর স্ত্রী সোমাইয়া খাতুন (২০) ও হাপানিয়া গ্রামের গীরেন চন্দ্রের ছেলে দুলাল কুমার প্রামানিক (৫৮)। শনিবার (৭ অক্টোবর) মধ্যরাতে লালপুর উপজেলার বৈদ্যনাথপুর ও হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের সুমাইয়া-আসিফ দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছিল।এরই জেরে রাতের কোন সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়। লালপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
অপরদিকে দীর্ঘদিন ধরে দুলাল কুমার প্রামানিক মানসিক সমস্যা সহ্য করতে না পেরে রাত ২ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.