সিংড়ায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন!
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সিংড়ায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন! নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে সিংড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত র্যালি এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কোর্ট চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী সহ সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, আব্দুল ওদুদ মোল্লা, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.