বড়াইগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় আ’লীগ নেতা নিহত!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় আ’লীগ নেতা নিহত! নাটোরের বড়াইগ্রামে স্কয়ার কোম্পানির একটি কাভার্ড ভ্যানের চাপায় আহত বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বনপাড়া বাজারে পৌরসভার গেটের সামনে তাকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাটোয়ারী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আহত হওয়ার সংবাদে বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘটনাস্থলে ছুটে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মোঃ শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক সহ কভার্ড ভ্যান আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.